• Home
  • দেশ
  • বিজেপির বিরুদ্ধে জোটসঙ্গীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা রাহুলের

বিজেপির বিরুদ্ধে জোটসঙ্গীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: নিজেদের মধ্যে বিবাদ ছেড়ে, বিজেপির বিরুদ্ধে, জোটসঙ্গীদের এক হওয়ার বার্তা দিলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। কী বললেন তিনি? দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তাঁর বক্তব্য, গেরুয়া শিবিরকে পরাজিত করা কঠিন নয়। এখানেই শেষ নয়, এদিন ‘ভোট চুরি’ নিয়েও ফের আওয়াজ তোলেন কংগ্রেস সাংসদ। 

সোমবার, ৮ জুন, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হয় ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ২৩টি দলের নেতা-প্রতিনিধিরা। একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় বৈঠকে, যার মধ্যে অন্যতম এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে কারচুপি। বিষয়টি নিয়ে চিন্তাপ্রকাশ করে জোট একমত হয়েছে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জানানোর ব্যাপারে। 

এরপর নিজের বক্তব্য রাখার সময়ে রাহুল গান্ধীর তরফ থেকে সতর্ক করা হয় সকল জোটসঙ্গীদের। তাঁর বার্তা, কেউ যেন চেষ্টা না করে অপরকে টেনে নামানোর। বরং দেশ ও সংবিধানকে রক্ষা করার জন্য গেরুয়া শিবিরকে রুখতে একজোট হওয়ার প্রয়োজন। পাশাপাশি হতাশা প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য, বহু জোটসঙ্গীই, ভোট চুরির মতো ইস্যুতে, একসাথে প্রতিবাদ করেননি। শুধু তাই নয়, রাগার আরও অভিযোগ, যেভাবে জোটসঙ্গীদের কেউ কেউ লক্ষ্য করছে কংগ্রেসকেও, তাতে দুর্বল হয় জোটধর্মই।

এবার দেখার বিষয় যে রাহুলের ভোকাল টনিক কাজে আসে কিনা। সকল বিজেপি বিরোধী দল একজোট হয়ে প্রভাব ফেলতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল। প্রসঙ্গত, ইন্ডিয়া জোট আনুষ্ঠানিকভাবে ছেড়েছে আম আদমি পার্টি, ডিএমকের মতো প্রভাবশালী বিজেপি বিরোধী দলেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top