• Home
  • দেশ
  • ১৭ জুন থেকে ফের পথে নামছেন রাহুল

১৭ জুন থেকে ফের পথে নামছেন রাহুল

Image

দেবজিৎ মুখার্জি: ফের পথে নেমে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী। দেশে চাকরি নেই, ক্রমাগত বেড়ে চলেছে বেকারত্ব, নিট পরীক্ষার প্রশ্নফাঁস সহ নানা বিষয়ে প্রতিবাদ জানাতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আবারও পথে নামছেন রাগা। চলতি মাসের ১৭ তারিখে রাহুল গান্ধীর দ্বারা শুরু হচ্ছে হাত শিবিরের এই কর্মসূচি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের বক্তব্য, “কংগ্রেস দেশব্যাপী অভিযানে নামছে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, যুব সমাজ ও শিক্ষাবিদদের একত্রিত করতে। কোটা থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে ১৭ জুন রাহুল গান্ধীর উপস্থিতিতে। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা ও ১৪ জুলাই কর্মসূচি চলবে দিল্লিতে।” তিনি আরও বলেন, “কংগ্রেসের সকল কর্মী ও সংগঠনকে মত বিনিময়ের নির্দেশ দেওয়া হয়েছে, বড় পরিসরে ক্যাম্পাস, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, স্কুল ও যুব কেন্দ্রগুলি গিয়ে। সরাসরি যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে সমাজমাধ্যম, লাইভ স্ক্রিনিং এবং শিক্ষার্থীদের সাথে।”

ভেনুগোপালের তরফ থেকে আরো বলা হয়েছে, “এই কর্মসূচিতে রাহুল গান্ধী আগে তোলা দাবিগুলি নিয়ে রাস্তায় নামবেন, যার মধ্যে রয়েছে নিটের প্রশ্নফাঁস, পরীক্ষার ফি বাতিল, কঠোর আইনি ব্যবস্থা প্রশ্নফাঁসের চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষার ব্যাপারে সরকারের ঢিলে মানসিকতা। এই কর্মসূচি নেওয়া হয়েছে যাতে দেশের তরুণরা দুর্নীতি, অযোগ্যতা বা রাজনৈতিক উদাসীনতার শিকার না হন।” এবার দেখার বিষয় যে এই কর্মসূচি থেকে জনগণের মনে দাগ কাটতে সফল হয় কিনা কংগ্রেস। কী হতে চলেছে এবার, সেদিকে এখন তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top