• Home
  • দেশ
  • নামোর ভিডিও বার্তাকে কটাক্ষ রাহুলের

নামোর ভিডিও বার্তাকে কটাক্ষ রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরোধিতা জানিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে পাল্টা কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে তাঁর দাবি, পড়ুয়াদের বুদ্ধিমত্তাকে অপমান করা হয়েছে। পাশাপাশি তিনটি দাবিও জানিয়েছেন — প্রথমত, অবিলম্বে বরখাস্ত করতে হবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দ্বিতীয়ত, শাস্তি দিতে হবে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর হামলাকারীদের। তৃতীয়ত, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top