• Home
  • দেশ
  • ওয়ানড়ে বিপর্যস্ত এলাকায় যাননি রাহুল-প্রিয়াঙ্কা, খোঁচা বিজেপির

ওয়ানড়ে বিপর্যস্ত এলাকায় যাননি রাহুল-প্রিয়াঙ্কা, খোঁচা বিজেপির

Image

দেবজিৎ মুখার্জি: ওয়ানড়ে কাল্লাডি টানেল প্রকল্প এলাকায় ভূমিধস নিয়ে এবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে খোঁচা দিল বিজেপি। নিজের এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, “২২ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে রাহুল গান্ধীর বিদেশ সফর ঢাকা রহস্যের আবরণে । কোথায় গিয়েছিলেন তিনি? কাদের সঙ্গে দেখা করেছিলেন? কারা বহন করেছিল তাঁর ভ্রমণের যাবতীয় খরচ? এগুলি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, যে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বিরোধী দলনেতার। বিদেশে তাঁর কর্মসূচির মধ্যে এমন কোনও বৈঠক ছিল কি না, যা প্রভাব ফেলতে পারে ভারতের রাজনৈতিক বা কৌশলগত স্বার্থের ওপর, এটা জানার অধিকার জনগণের রয়েছে।” আরেকটি পোস্টে তিনি লেখেন, ”কেউ কি জানেন কোথায় রাহুল গান্ধী? কার সঙ্গে আছেন? তিনি দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে। কবে ফিরবেন জানে না কেউ।” এখনও অবধি বিপর্যস্ত এলাকায় যাননি প্রাক্তন ও বর্তমান সাংসদ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top