দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ থেকে রাজ্যে চালু হওয়ার কথা গুণ্ডাদমন আইন আর এদিনই এই আইনের উপর দ্রুত স্থগিতাদেশের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেতা, তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজ্য সরকার এই আইন কার্যত বলপূর্বক লাগু করতে চাইছে এবং সন্দেহ থেকে কাউকে গ্রেফতার করা সংবিধান ও মানবাধিকার বিরোধী। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। শুনানি হতে পারে চলতি সপ্তাহে।
গুণ্ডাদমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে জনস্বার্থ মামলা



By










