দেবজিৎ মুখার্জি: টানা অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হয়েছে সমাজকর্মী গবেষক সোনম ওয়াংচুকের। দিল্লি হাই কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় তাঁর অনশন ভাঙানোর। এরপর শনিবার সকালে যন্তর মন্তরে পৌঁছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন পুলিশ ও চিকিৎসকরা এবং এরপর অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সফদরজঙ্গ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। তবে ঘটনাকে ঘিরে সেই চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানানো হয় সোনমের সমর্থকদের তরফ থেকে। বিক্ষোভও দেখান কয়েকজন। কিছুক্ষণের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। এদিন আন্দোলনকারীদেরও অনুরোধ করা হয় যন্তর মন্তর চত্বর ফাঁকা করার। তবে কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এই প্রসঙ্গে একটি বিবৃতিও দিয়েছে দিল্লি পুলিশ।
যন্তর মন্তর থেকে সোনমকে নিয়ে গেল পুলিশ

Tags:
Releated Posts
ইউপিতে পথে নামলো ‘জেন আলফা’
ঘটনাটি কী?
পাল্টা প্রতিবাদ জানাতে নামছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকরা
কী বক্তব্য তাঁদের?


By










