দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: একসময়ে যিনি ছিলেন দাপুটে নেতা, তাঁর অবস্থা এখন ভিজে বিড়ালের সমান। এমনই অবস্থা ফলতার ত্রাস, তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ হিসেবে পরিচিত, জাহাঙ্গির খানের। বৃহস্পতিবার তাঁকে দেখা গেল পুরোপুরি ভিন্ন রূপে। গেঞ্জি-বারমুডা পড়িয়ে ধৃত তৃণমূল নেতাকে এলাকা ঘোরালো পুলিশ।
এদিন তদন্তের স্বার্থে ফলতার সহরারহাট এলাকায় জাহাঙ্গির খানকে নিয়ে যায় পুলিশ। গেঞ্জি ও বারমুডা পড়া অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল পরিদর্শনে। সাথে ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে তাঁকে চিনতেই পারেননি এলাকার বাসিন্দারা। পরে পরিষ্কার হতে জমে যায় ভিড়। বহু মানুষ এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান, আবার অনেকে ক্ষোভও উগড়ে দেন প্রকাশ্যে। তবে দিনের শেষে বিষয়টি নিয়ে যে বঙ্গ রাজনৈতিক মহলে বিশাল হইচই পড়েছে, তা বলাই বাহুল্য।



By










