• Home
  • জেলার খবর
  • “এখন হিসেব হবে সব অন্যায়ের” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে বললেন সুকান্ত

“এখন হিসেব হবে সব অন্যায়ের” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে বললেন সুকান্ত

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতার হওয়া। শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঘটনাকে ঘিরে যে অস্বস্তি আরো বেড়েছে তৃণমূল কংগ্রেসের, তা বলাই বাহুল্য।

শুক্রবার তাঁকে তোলা হয়েছে আলিপুর আদালতে। ঘটনা প্রসঙ্গে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে, নিজের অবস্থানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “একাধিক অভিযোগ আগে থেকেই ছিল এবং এখনো সামনে আসছে বিভিন্ন অভিযোগ। সেই অভিযোগগুলিকে তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় গুরুত্ব দেওয়া হয়নি। কাজ কে পাবে, তাও নাকি ঠিক করতে উনিই। কাজ পেত না কেউ বিরোধিতা করলে। যারা এতদিন দাদাগিরি করেছে, কেউ ছাড় পাবে না। অন্যায় যারা করবে, ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।”

কড়া সুরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিভিন্ন অন্যায় করেছে দুই ভাই মিলে। ভাই মস্তানি মারত দাদার নাম নিয়ে। এখন হিসেব হবে সব অন্যায়ের। এতদিন মানুষ মুখ খুলতে পারতো না ভয়ে।। এখন সাহস পেয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top