• Home
  • জেলার খবর
  • “আপত্তিজনক মন্তব্য করা যাবে না রুজিরার বিরুদ্ধে” নির্দেশ কলকাতা হাই কোর্টের 

“আপত্তিজনক মন্তব্য করা যাবে না রুজিরার বিরুদ্ধে” নির্দেশ কলকাতা হাই কোর্টের 

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কিছুদিন পরে হতে চলা বিধানসভা নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে বাংলায়। এই আবহে বড় নির্দেশ দেওয়া হল কলকাতা হাই কোর্টের তরফ থেকে। কী বক্তব্য আদালতের? রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকমের মানহানিকর বা আপত্তিজনক মন্তব্য করা যাবে না। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয় যে সংবাদমাধ্যমে, তাঁর নাম জুড়ে, কোনও প্রচার করা যাবে না।

সম্প্রতি, অভিষেক জায়া রুজিরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর নাম নিয়ে নানা রাজনীতিবিদ যা ইচ্ছা সংবাদমাধ্যমে প্রচার করার অভিযোগ তুলে। এই মামলাতেই বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে বড় নির্দেশ দেওয়া হল। তিনি পরিষ্কার করে দিলেন যে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকম আপত্তিজনক বা বিনা কারণে তাঁর নাম নিয়ে সংবাদমাধ্যমে প্রচার করা যাবে না। এখানেই শেষ নয়, কোর্টের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে এপ্রিল মাসের ২৪ তারিখ পর্যন্ত চলবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং সেদিনই মামলার বিশদ শুনানি হবে।

প্রসঙ্গত, এই মামলায় আগেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ইডিকে নির্দেশ দিয়েছিলেন যে সংবাদমাধ্যমে যেন আগে থেকে প্রচার না করা হয় তাদের তদন্তের বিষয়ে। শুধু তাই নয়, আদালতের তরফ থেকেই এটাও সতর্ক করে দেওয়া হয়েছিল যে যেন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম বিনা কারণে না ব্যবহার করা হয়। 

উল্লেখ্য, তদন্তের জন্য ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল অভিষেক পত্নীকে। তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন, যা কেন্দ্র করে লাগাতার মন্তব্য করে চলেছিল বিরোধীরা। তিনি আদালতে গিয়েছিলেন মানহানির জন্য। এবার দেখার বিষয় যে ২৪ তারিখ কি হয়। এই ঘটনার সঙ্গে আর অন্যকিছু বেরিয়ে আসে কিনা, সেদিকেই এখন নজর রয়েছে গোটা বাংলার। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top