• Home
  • জেলার খবর
  • শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তিলজলার ভয়ংকর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২ জন। তদন্তে অভিযোগ ওঠে সংশ্লিষ্ট এলাকায় বেশ কয়েকটি অবৈধ নির্মাণ এবং নিরাপত্তাহীন পরিকাঠামোর। এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে। তাঁর নির্দেশ, ২৪ ঘন্টার মধ্যে ভেঙে ফেলতে হবে অবৈধ নির্মাণ। 

সেই নির্দেশের পর কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয় বাড়ি ভাঙার কাজ। এই অভিযানকে কেন্দ্র করে সমগ্র এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। দেখা যায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। আগে থেকেই সংশ্লিষ্ট বাড়িগুলি প্রশাসনের তরফ থেকে খালি করে দেওয়া হয়। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় আইনশৃঙ্খলা বজায় রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top