• Home
  • জেলার খবর
  • নন্দীগ্রামকে তাঁর অভাব বোধ করতে না দেওয়ার আশ্বাস শুভেন্দুর

নন্দীগ্রামকে তাঁর অভাব বোধ করতে না দেওয়ার আশ্বাস শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই প্রশ্ন উঠছিল যে কোন আসনটি ছাড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – নন্দীগ্রাম নাকি ভবানীপুর? অনেকেই মনে করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তিনি বিধায়ক থাকবেন এবং ছেড়ে দেবেন অন্যতম স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। অবশেষে সেটাই হল। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শিশির পুত্র এবং ছাড়লেন নন্দীগ্রাম।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী এবং আশ্বস্ত করেন যে তিনি নন্দীগ্রামকে তাঁর অভাব বোধ করতে দেবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যা প্রতিশ্রুতি দিয়েছি নন্দীগ্রাম নিয়ে, তা পালন করব। নন্দীগ্রাম ছাড়লাম সংবিধানের নিয়ম অনুযায়ী।”

শুভেন্দু অধিকারী জানান, বহুদিন ধরেই তিনি যুক্ত নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে। এমনকি এলাকাবাসীর পাশে ছিলেন বিধায়ক না থাকার সময়েও। এবার শিশির পুত্রের বদলে সেখানে প্রার্থী হবেন দলের অন্য এক প্রতিনিধি এবং জিতে কাজ করবেন মানুষের উন্নয়নের জন্য। তবে তিনি আশ্বস্ত করে দেন যে নন্দীগ্রামের উন্নয়নের দিকে তাঁর নিজস্ব নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top