প্রধানমন্ত্রীর পথেই হাঁটলেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের জেরে গোটা বিশ্বে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু তাই নয়, নিজেও সেই পথেই হাঁটলেন। তিনি নির্দেশ দিলেন নিজের কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর। এখানেই শেষ নয়, তিনি জোর দিতে বলেছেন কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বৃদ্ধির দিকেও।

এবার সেই পথেই হাঁটলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন শিশির পুত্র। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং নিজের অবস্থান জানান। তাঁর বক্তব্য, “নিরাপত্তারক্ষীদের অপ্রয়োজনীয় গাড়িগুলোকে বাদ দিতে বলেছি।”

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন মন্ত্রীসভার আরও পাঁচ সদস্য এবং সদ্য নির্বাচিত বিধায়কদের একাংশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top