• Home
  • জেলার খবর
  • “বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বড় ঘোষণা করে চলেছে নতুন সরকার, অর্থাৎ বিজেপি। নিজেদের অবস্থান তারা লাগাতার স্পষ্ট করে চলেছে। এই আবহে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা দিলেন নারী ও শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি পরিষ্কার করে দেন যে যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। 

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। বাদ যাবে না নাম।” এখানেই শেষ নয়, তুমি আরো জানিয়েছেন যে যে সমস্ত মহিলা আবেদন করেছেন সিএএর জন্য, তাঁরাও সুবিধা পাবেন এই প্রকল্পের। 

এছাড়া আবেদনের বিষয়টি আরো সহজ করার কথাও ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। এতদিন আবেদন করতে হতো দুয়ারে সরকারের দ্বারা, এবার তা করা যাবে অনলাইনে। মন্ত্রির তরফ থেকে জানানো হয়েছে যে আবেদন সহজেই জমা দেওয়া যাবে এক বিশেষ পোর্টালের ধারা। স্বাভাবিকভাবে, এই ঘোষণায় যে বড় স্বস্তি পেয়েছেন মহিলা উপভোক্তারা, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top