• Home
  • জেলার খবর
  • “নতুন জেল বানাতে হবে” তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ দিলীপের

“নতুন জেল বানাতে হবে” তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ দিলীপের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পালাবদলের পর রাজ্যের নানা প্রান্তে তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার তিনি ব্যারাকপুরের সাহেববাগে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবার্সের এক অনুষ্ঠানে অংশ নেন। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গ্রেফতার তো সবে শুরু। সিরিজ চলবে। জায়গা হবে না জেলে, বানাতে হবে নতুন জেল।”

দিলীপ ঘোষের দাবি, এতদিন অনেকেই মুখ খুলতে পারেননি ভয় ও প্রভাবের কারণে, তবে পরিস্থিতি বদলাতেই পাহাড় জমছে অভিযোগের। তাঁর বক্তব্য, এখনও প্রাথমিক স্তরে রয়েছে সন্দেশখালি সহ নানা ঘটনার তদন্ত। যত তদন্ত এগোবে, ততই সামনে আসবে নতুন তথ্য এবং আরও একাধিক গ্রেফতারি হতে পারে।

তিনি বলেন, “এটা কোনও শেষ নয়, বরং শুরু। আরও বিস্তৃত হবে তদন্তের জাল।” বেলডাঙার অশান্তির প্রসঙ্গও টেনে আনেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে জনসম্পত্তি নষ্ট করা, অগ্নিসংযোগ এবং হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে।”

Releated Posts

দুর্ঘটনার মুখে পড়লেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য

জানা গিয়েছে, তিনি মাথায় গুরুতর আঘাত পান পা পিছলে পড়ে গিয়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়…

ByByHafizur Rahaman Jun 6, 2026

আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে থাকতে হবে এনআইএ হেফাজতেই

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এনআইএ কোর্টের তরফ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আগামী ১৯…

ByByHafizur Rahaman Jun 6, 2026

তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মেয়রের দায়িত্ব পেতে পারেন শোভন

রবিবার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে দুপুর ৩টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন কলকাতার কাউন্সিলর ও দলের গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

লোকসভায় ভাঙ্গন এড়াতে দিল্লির উদ্দেশ্যে রওনা অভিষেকের

একদিকে যখন দলের একাধিক সাংসদ দল ত্যাগ করার পথে বলে জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে, ঠিক তখন হঠাৎ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top