দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুর্শিদাবাদে রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “গাফিলতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত-নিহতদের পরিবারগুলিকে সবরকম সাহায্য করার। ইতিমধ্যেই হাসপাতালে মন্ত্রী গৌরীশংকর ঘোষ গিয়েছেন। নজর রাখছেন পরিস্থিতির উপর। সকাল থেকেই জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছে। আমরা দেখছি যাতে চিকিৎসাধীনদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়। ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।”
“গাফিলতি বরদাস্ত করা হবে না” মুর্শিদাবাদে দুর্ঘটনায় শোকপ্রকাশ শুভেন্দুর



By










