• Home
  • জেলার খবর
  • নয়া সংসদ ভবনে আলাদা কার্যালয় ও আসন পেলেন NCPI সাংসদরা

নয়া সংসদ ভবনে আলাদা কার্যালয় ও আসন পেলেন NCPI সাংসদরা

Image

দেবজিৎ মুখার্জি: নয়া সংসদ ভবনে আলাদা কার্যালয় ও আসন পেলেন NCPI সাংসদরা এবং তাঁদের হাত ধরেই এই প্রথম সংসদে আলাদা দল হিসেবে লোকসভায় আলাদা আসনে বসার সুযোগ পেল NCPI। সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন দলের দুই প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ই এনসিপিআইয়ের দলনেতা হচ্ছেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার হচ্ছেন মুখ্য সচেতক। এছাড়া উপ দলনেতা হিসেবে নাম রয়েছে শতাব্দী রায়ের। ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের আগে ১৯ জুলাই NCPI দলের সাংসদদের বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করবে। একই দিনে কেন্দ্রের সর্বদল বৈঠকেও যোগ দেবেন দলের প্রতিনিধিরা। সোমবার স্পিকারের সঙ্গে দেখা করে সেই ব্যাপারেই আলোচনা হয়েছে বলেই জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top