• Home
  • জেলার খবর
  • দেড় মাসের মধ্যেই ফের রাজ্যে পা রাখতে চলেছেন মোদি

দেড় মাসের মধ্যেই ফের রাজ্যে পা রাখতে চলেছেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শপথ অনুষ্ঠানের পর মাত্র দেড় মাসের মধ্যেই ফের রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের এই বঙ্গ সফরে তিনি ‘পশ্চিমবঙ্গ দিবসের’ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি যোগ দেবেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে তিলোত্তমায় জাতীয় কর্মসূচিতেও।

আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে হুগলীর তারকেশ্বরে এক বড় জনসভা করবেন নামো। পাশাপাশি, রাজনৈতিক মহলে এই জল্পনা যে, রাজ্যের উন্নয়নকে ঘিরে হতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণাও। অন্যদিকে, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে তিনি উপস্থিত থাকবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে। সেখান থেকে তিনি বার্তা দেবেন যোগাভ্যাসের দ্বারা স্বাস্থ্য ও সুস্থতার।

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বঙ্গ সফরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের। বলা ভালো, সকলেই এখন সেদিনের অপেক্ষা করছেন। সেক্ষেত্রে দেখার যে তিনি কি বার্তা দেন।

Releated Posts

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

“এখন হিসেব হবে সব অন্যায়ের” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে বললেন সুকান্ত

কড়া সুরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিভিন্ন অন্যায় করেছে দুই ভাই মিলে। ভাই মস্তানি মারত দাদার নাম নিয়ে। এখন…

ByByHafizur Rahaman Jun 5, 2026

স্বরূপের গ্রেফতারির পর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ স্থানীয়দের

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর শুক্রবার ‘বিশ্বাস ব্রাদার্স’এর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্লাবের উপর…

ByByHafizur Rahaman Jun 5, 2026

তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বড়সড় রদবদলের পথে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তাঁর বাসভবনে হয় জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক।…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top