দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনীতিতে আলাদা মতভেদ হলেও মনে হয় না কাউকে তাঁর কাজের জন্য অভিনন্দন জানানো বিতর্কের বিষয়। অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। বিশেষ করে যেভাবে উনি শিল্পের জায়গাটা ধরেছেন।” বুদ্ধবাবুর স্বপ্ন সত্যি হতে চলেছে কিনা প্রশ্ন করা হলে তাঁর উত্তর, “আমি বলছি না, বুদ্ধবাবুর ভাবনার সঙ্গে মিল আছে ওঁর ভাবনার। কিন্তু শিল্পের জন্য দৌড়চ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পরবর্তী প্রজন্ম, রাজ্যের উন্নতির।”
শুভেন্দু অধিকারীর প্রশংসা মীরা ভট্টাচার্যের



By










