দেবজিৎ মুখার্জি, কলকাতা: দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং ঘুরে দাঁড়াতে ২০০৪ সালের কথা মনে করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মনে রাখতে হবে, ২০০৪ সালে আমি একা (সাংসদ) হয়ে গিয়েছিলাম। আমাদের ৩০ জন বিধায়ক ছিলেন ২০০৬ সালে।’’ ২১শে জুলাইয়ের সভার আগে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের লক্ষ লক্ষ সাধারণ কর্মীরা আছেন। আমি থাকব সকলের উপরে ছাতার মতো।” লড়াই চলবে। আমি ছেড়ে যাব না লড়াই।”
দলীয় নেতা-কর্মীদের ২০০৪ সালের কথা মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়



By










