দেবজিৎ মুখার্জি, কলকাতা: দাগ পড়ল জল্পনায়! শিবির বদল কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তিনি ইস্তফা দিলেন কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে। এরপর তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “তৃণমূলে ছিলাম। তৃণমূলেই রইলাম। শুধু এক ঘর থেকে আরেক ঘরে এলাম। দল একজনের জন্য নয়, সকলের জন্য। দলের এই অবস্থা একজনের জন্য। তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দল ধ্বংস হয়েছে অভিষেকের জন্য। নৌকাডুবি হয়েছে দলের।”
ঋতব্রতদের সঙ্গে এবার মদন মিত্র



By










