দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঋতব্রত শিবিরে যোগ দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ভরাডুবির জন্য দায়ী করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবার ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে যোগ দিয়ে এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। তাঁর বক্তব্য, “আপনার দলের ১০ জনের ৮ জন চোর আমি প্রমাণ করে দেব। আপনি যদি প্রমাণ করতে পারেন আমি চোর, আমি গলা কেটে নেব নিজের হাতে। চ্যালেঞ্জ।”
‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে মমতাকে চ্যালেঞ্জ মদনের



By










