দেবজিৎ মুখার্জি, কলকাতা: স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর শুক্রবার ‘বিশ্বাস ব্রাদার্স’এর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্লাবের উপর তলায় এক বিলাসবহুল ঘরে রয়েছে কিং সাইজ বেড, দামি জিনিসপত্র, এসি সহ আধুনিক সুযোগ-সুবিধা, যা দেখে চক্ষুচড়ক গাছ সকলের। এই অভিযোগও ওঠে যে সম্প্রতি কিছু সামগ্রী সরানো হয়েছে।
এখানেই শেষ নয়, বিক্ষোভকারীদের দাবি, অজস্র ‘প্রাণধারা’র বোতল ও শাড়ি উদ্ধার হয়েছে ক্লাবের অন্য এক ঘর থেকে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের তরফ থেকে অভিযোগ তোলা হয় সরকারি সম্পদের অপব্যবহার ও অনিয়মের। পরিস্থিতি আরও খারাপ হয় যখন বিক্ষোভকারীদের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয় স্বরূপ ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে। অবশেষে তিনি রক্ষা পান থানায় আশ্রয় নিয়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।



By










