• Home
  • জেলার খবর
  • “লোকে জানুক কত অত্যাচারী ছিল” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

“লোকে জানুক কত অত্যাচারী ছিল” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে জোর হইচই করেছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিকে কেন্দ্র করে। শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ঘটনাকে ঘিরে যে অস্বস্তি আরো বেড়েছে তৃণমূল কংগ্রেসের, তা বলাই বাহুল্য। 

বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বলেন, “এবার লোকে জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন অপব্যবহার করেছে ক্ষমতার।” তাঁর সংযোজন, “মানুষ বছরের পর বছর মুখ খোলা সাহস পায়নি। কমপ্লেন করছে এখন। আইন আছে দেশে। কেউ ছাড় পাবে না অন্যায় করলে।”

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী পরিণতি হয় স্বরূপ বিশ্বাসের। কী হতে চলেছে আগামীদিনে বা এই ঘটনার আর কী প্রভাব পড়বে ঘাসফুল শিবিরের উপর, সেদিকেই এখন নজর রয়েছে বঙ্গ রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top