• Home
  • জেলার খবর
  • কংগ্রেসকে সরাসরি আক্রমণ বামেদের! একজোট হবে দুজনে?

কংগ্রেসকে সরাসরি আক্রমণ বামেদের! একজোট হবে দুজনে?

Image

দেবজিৎ মুখার্জি, মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনে কি দেখা যাবে দুজনকে এক হয়ে লড়াই করতে? দেখা যাবে কি বাম ও কংগ্রেসকে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে এক অস্থিরতা ও মতবিরোধ চলছিল দুই শিবিরের মধ্যে, তার উপর মালদা রথবাড়ি মোড়ের সভা থেকে যে মন্তব্য করা হলো, তাতে আদৌ আগামীদিনে ন্যূনতম সম্ভাবনাটা রয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে।

কী বলা হয়েছে সভা থেকে? শনিবার সরাসরি হাত-শিবিরকে আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, “এমনি এমনি বামফ্রন্ট যায়নি। ২০১১ সালে এই কংগ্রেস নিজের কাঁধ দিল। তার উপর ভর করে রাইটার্সে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও তারপর রাইটার্স ত্যাগ করলেন। বিজেপিকেও তৃণমূল ত্যাগ করল।” এরপরই সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “এখনো যদি শিক্ষা না হয় কংগ্রেসের, তাহলে কবে হবে আমার জানা নেই।”

তিনি আরো বলেন, “পুরনো তৃণমূলদেরও একই অবস্থা। যে কিষেনজি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, তাঁকেই পরে হত্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা কংগ্রেসকে বলছি, বামেরা জানপ্রাণ দিয়ে খেটেছিল বলেই গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে একটি আসন পেয়েছে। এখন প্রদেশ কংগ্রেস ও দিল্লির কোনও নেতা চিন্তা করছেন যে কোনদিকে গেলে লাভ আছে।” এরপরই নীতি ঠিক করার পরামর্শ দিয়ে সেলিম বলেন, “বাংলাকে বাঁচাতে হলে লড়তে হবে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ওরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে না। জেলা ভাবছে রাজ্য কি করবে, আবার রাজ্য ভাবছে দিল্লি কি করবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত দুই দল একজোট হয়ে ভোটের ময়দানে নামে কিনা ঘাসফুল ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top