• Home
  • জেলার খবর
  • দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তথা রাজ্যের বিদায়ী মন্ত্রি, সুজিত বসুকে। প্রায় ৯ ঘণ্টা পর তিনি বেরোন সিজিও কমপ্লেক্স থেকে। ইডি দপ্তর থেকে বেরিয়ে সুজিত বসু নিজের বক্তব্য তুলে ধরেন।

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে পাঠানো হয় সাক্ষী হিসেবে। আমি এসেছি।” তাঁর সংযোজন, “সহযোগিতা করব তদন্তে। আবার আসব প্রয়োজনে ডাকলে। তবে যেন না করা হয় অযথা হেনস্থা।”

এবার দেখার বিষয় যে এই মামলায় আগামীদিনে আর কী হয়। মামলায় কোনও চাঞ্চল্যকর মোড় আসে কিনা, এই মুহূর্তে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top