• Home
  • জেলার খবর
  • “এমন নাটক শুধু ওনাকেই মানায়” স্ট্রংরুম পাহারাকে নাটক তকমা অধীরের

“এমন নাটক শুধু ওনাকেই মানায়” স্ট্রংরুম পাহারাকে নাটক তকমা অধীরের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের ফলাফল ঘোষণার প্রাক্কালে বঙ্গ রাজনীতি উত্তপ্ত স্ট্রংরুম পাহারাকে কেন্দ্র করে। ইভিএম কারচুপির আশঙ্কায় প্রতিবাদে মুখর হয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আশঙ্কাকে সরাসরি ‘নাটক’ এবং ‘ভোট লুটেরাদের মরা কান্না’ বললেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তথা বহরমপুর বিধানসভা কেন্দ্রের হাত শিবিরের প্রার্থী, অধীর রঞ্জন চৌধুরী। 

অধীর চৌধুরীর বক্তব্য, “সবসময় সিসিটিভিতে মনিটরিং হয় স্ট্রংরুমের ভেতরটা। সিসিটিভি দেখলেই বোঝা যায় সেখানে কী চলছে। জানিনা কেন উনি এই নাটক করছেন। এমন নাটক শুধু ওনাকেই মানায়।” তাঁর সংযোজন, বিগত পঞ্চায়েত নির্বাচনের রাজ্যের নানা জেলায় বিডিও অফিসে ব্যালট লুট হয়েছে সরকারি আধিকারিকদের সাহায্যে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনই শুরু হয়েছে ঘাসফুল শিবিরের ব্যালটে ছাপ মেরে বক্সে ঢোকানোর সংস্কৃতি। তিনি বলেন, “রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্যে ভোট লুটের সবচেয়ে বড় নেত্রী এই মহিলা। ওনার নেতৃত্বে হওয়া নির্বাচনে মনোনয়ন দিতে পারে না মানুষ, সাহস পায় না ভোট দেওয়ার, এমনকি খুন হয় মানুষ।”

অধীর চৌধুরী এও দাবি করেন যে এবার কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের কড়াকড়ির জেরে ‘ভোট লুটের পথ’ বন্ধ হতে পারে বুঝেই আগাম কারচুপির অজুহাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “যারা বিডিও অফিসের মধ্যে ভোট লুট করে, তাদের আজ ইভিএমের নিরাপত্তা নিয়ে এই মরা কান্না বা কুমিরের কান্না শুনছে না কেউ।”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top