• Home
  • জেলার খবর
  • “নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর তিনদিন পর ভোটের ফলপ্রকাশ হবে। তার আগে স্ট্রংরুম নিয়ে উত্তপ্ত রাজ্যে রাজনীতি। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাখাওয়াত মেমোরিয়ালে যাওয়াকে ঘিরে হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যে। রাজনৈতিক তরজাও তুঙ্গে। 

এই আবহে শুক্রবার বিকেলে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পরিদর্শনের পর যেভাবে চার ঘন্টা মুখ্যমন্ত্রী স্ট্রংরুমের ভেতরে ছিলেন, তার চরম সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ, পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে প্রশাসন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে এতক্ষণ থাকার অনুমতি দিয়ে।

গণনার পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে বিজেপি প্রার্থীর বক্তব্য, “নিরাপত্তা বাহিনী রয়েছে আমাদের কাছে। রয়েছে বুলেট প্রুফ গাড়ি। কিছু হয় না আমাদের, কিন্তু অত্যাচার হয় নিচুস্তরের কর্মীদের উপর। হিংসা বন্ধ হওয়া উচিত মানুষের রায় মেনে নিয়ে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কারা শেষ হাসি হাসে, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top