• Home
  • জেলার খবর
  • কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ শশী-ফিরহাদের

কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ শশী-ফিরহাদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর মাত্র তিনটে দিন। তারপরই জানা যাবে কারা সরকার গঠন করবে বাংলায়। তবে তার আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি আক্রমণ করলো শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক দলের দুই প্রভাবশালী নেতা শশী পাঁজা এবং ফিরহাদ হাকিম কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন।

শশী পাঁজার অভিযোগ, সিসিটিভি ক্যামেরাগুলি রাজ্যের একাধিক গণনাকেন্দ্রে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যা দেখা দিয়েছে হুগলির হরিপাল, জলপাইগুড়ি, গাইঘাটা, সাগরদিঘি, ঘাটাল, আউশগ্রাম, আরামবাগ, নলহাটি, বালুরঘাট, ইসলামপুর, তুফানগঞ্জ, কসবা এবং সাতগাছিয়ার মতো জায়গায়। তাঁর বক্তব্য, “কমিশন সিসিটিভি ইন্সটল করেছে, অথচ সেটা তারাই রক্ষা করতে পারছে না। গতকাল কোনও সিসিটিভি ফুটেজ টানা ১৩ ঘণ্টা পাওয়া যায়নি। তাহলে কেন খোলা হল স্ট্রংরুমের দরজা এই সময়?”

তাঁর আরও দাবি, “সিইওকে বারবার মেল করা সত্বেও কোনও উত্তর পাওয়া যায়নি। সম্ভবত উনি খুব ব্যস্ত। আমরা টুকরো ফুটেজ নয়, পুরো রেকর্ডিং চাই।” শশী পঁজার আরও অভিযোগ, অন্য রাজ্যেও ইতিহাস রয়েছে ইভিএম ট্যাম্পারিংয়ের, সেই কারণে কমিশন স্বচ্ছতা বজায় রাখলে স্ট্রংরুমের বাইরে থাকার সুযোগ দেওয়া উচিত ছিল রাজনৈতিক প্রতিনিধিদের।

অন্যদিকে ফিরহাদ হাকিমের বক্তব্য, “কমিশন শুধু কাজ করলেই হবে না, সন্দেহের ঊর্ধ্বে হতে হবে তাদের কাজ। কিন্তু যে কাজ করছে কমিশন, তাতে আরও গভীর হচ্ছে আমাদের সন্দেহ। বিজেপি আজ যা বলছে, কাল তাই করছে কমিশন।” তাঁর সংযোজন, যেই রায় মানুষ দিয়েছে, তা দেখা যেমন কমিশনের দায়িত্ব, তেমনি সেই রায় সুরক্ষিত রাখা তাদের মূল কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top