ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: স্ট্রংরুম নিরাপত্তা থেকে ভোটগণনা এবং তারপর গোটা রাজ্যে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অশান্তি ঠেকাতে মাল্টি-লেভেল নিরাপত্তার জন্য কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, যাদের মধ্যে ৫০০ কোম্পানি রাখা হবে ভোট পরবর্তী হিংসা সামাল দেওয়ার জন্য। বাংলায় ৫০০ কোম্পানি বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটের কাজ শেষ হওয়ার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও।

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে এক নিরাপদ পরিবেশ তৈরি করতে, যেখানে শাসন থাকবে আইনের এবং সুরক্ষিত থাকবেন প্রত্যেক নাগরিক।” তাই কমিশনের তরফ থেকে বেশকিছু সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে ভোটগণনা কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের প্রত্যন্ত এলাকা, সবেতেই ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে।

বেআইনি কাজকর্ম হলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে নির্দিষ্ট দোষীদের বিরুদ্ধে। কোথাও কোনও বেআইনি কাজকর্ম হলে সাধারণ মানুষ যাতে কমিশনে সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য জানাতে পারবেন ১৮০০ ৩৪৫ ০০০৮ হেল্পলাইন নম্বরে। মেলও করতে পারবেন wbfreeandfairpolls@gmail.com। কমিশন জানিয়েছে যে উভয়ক্ষেত্রেই পরিচয় গোপন থাকবে অভিযোগকারীর।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top