• Home
  • জেলার খবর
  • মমতাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বসলেন কল্যাণ

মমতাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বসলেন কল্যাণ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এমনিতেই ভাঙন সমস্যা নিয়ে চিন্তায় দিন কাটছে মমতা শিবিরের, তার উপর সেই অস্বস্তি আরো বাড়ালেন দলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত হুশিয়ারি দিয়ে বসলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। ক্ষুব্ধ কল্যাণের পরিষ্কার কথা, নয় তিনি থাকবেন নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন।

বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পিটিশন ফাইল হচ্ছে, অথচ জানানো হচ্ছে না আমাকে। বলা হচ্ছে নির্দেশ আছে উপর থেকে। আমায় ব্যবহার করা হচ্ছে ডাস্টবিনের মতো। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার, সবকিছু ধ্বংস করেছে।” তিনি আরও বলেন, “আমার পক্ষে অসম্ভব এখানে কাজ করা। মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, নাকি আমায় চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়া অন্য মামলা লড়ব তৃণমূলের।”

এখানেই থেমে থাকেননি বর্ষিয়ান সাংসদ। তাঁর আরও বক্তব্য, “অভিষেক দিদির ভাইপো, রক্তের সম্পর্কের মানুষ। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার দশক ধরে লড়াই করেছি। অভিষেককেই নিতে হবে দলের এই ভরাডুবির দায়।” এবার দেখার বিষয় যে কী করে এই পরিস্থিতি সামাল দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top