• Home
  • জেলার খবর
  • বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করার শর্তসাপেক্ষ অনুমতি পেল কালীঘাট তৃণমূল

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করার শর্তসাপেক্ষ অনুমতি পেল কালীঘাট তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শেষ হল আইনি জটিলতা। ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেলেও অবশেষে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শহীদ দিবস সভা করার ছাড়পত্র পেল কালীঘাট তৃণমূল। তবে আদালতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বারোটা থেকে তিনটের মধ্যে শেষ করতে হবে কর্মসূচি এবং আড়াই হাজার জনের বেশি লোক উপস্থিত থাকতে পারবেন না সভায়। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে গোটা রাস্তা আটকে রেখে সভা করা যাবে না এবং আয়োজকদের নাম ও মোবাইল নম্বর আগামী ১৮ জুলাই বিকেল ৪টার মধ্যে জয়েন্ট সিপির কাছে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top