দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার কলকাতা হাই কোর্টে জোড়া ধাক্কা খেলো কালীঘাট তৃণমূল। ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরে মামলায় তাদের অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেওয়া হল বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। তিনি জানান আপাতত ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। অন্যদিকে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি পাননি। ‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আইনি রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির দাবি জানালে তা বাড়ানো হয় আগামী ৬ অক্টোবর অবধি। তবে তার সাথে বিদেশযাত্রায় অনুমতি না দেওয়ার শর্তও দেওয়া হয়। তার পরিবর্তে পরামর্শ দেওয়া হয় এসএসকেএমে চিকিৎসা করানোর।
আদালতে জোড়া ধাক্কা কালীঘাট তৃণমূলের



By










