• Home
  • জেলার খবর
  • “তৃণমূলের সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ” তদন্তের দাবি জানালেন কাকলি

“তৃণমূলের সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ” তদন্তের দাবি জানালেন কাকলি

Image

দেবজিৎ মুখার্জি: অস্বস্তি বাড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরের। এবার তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কী অভিযোগ আনলেন তিনি? তাঁর অভিযোগ, তৃণমূলের সাথে সরাসরি যোগ ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠনের। এখানেই শেষ নয়, সেই দেশের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্তেও তারা যুক্ত ছিল। বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তুলে তিনি চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে রাজ্য সহ গোটা জাতীয় রাজনীতিতে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিস্ফোরক দাবি থেকে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সাংবাদিক ইমরানের সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সরাসরি যোগ রয়েছে। পাশাপাশি তৃণমূল আমলে বিরাট চিটফান্ড কেলেঙ্কারির টাকাও বাংলাদেশে গিয়েছে, যা ব্যবহার করা হয়েছিল নির্বাচিত সরকার ফেলতে। এছাড়া রিপোর্টে চিন্তাপ্রকাশ করা হয়েছিল দিনের পর দিন, তৃণমূল শাসনকালে, সীমান্ত সুরক্ষার জন্য দরকারি জমি বিএসএফের হাতে তুলে না দেওয়া নিয়ে।

সেই রিপোর্টের কথা তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লেখেন কাকলি ঘোষ দস্তিদার। তাতে তিনি লিখেছেন, “এখনই প্রমাণিত নয় এই অভিযোগগুলি ঠিকই, তবে এতটাই গুরুতর যে খুব প্রয়োজন সত্য যাচাই করা। সেই কারণেই হওয়া উচিত বিষয়টির নিরপেক্ষ তদন্ত।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আগামীদিনে এই সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, সেটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

“আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

কুনাল ঘোষের বক্তব্য, “ওনাকে বিশ্বাস করে পদ দিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল আমাদের অনেকের আপত্তি থাকা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

ভূপেন্দ্র যাদবের বাসভবনে সুদীপের বৈঠক, এবার কি যাচ্ছেন বিদ্রোহীদের শিবিরে?

শনিবার উত্তর কলকাতার সাংসদ যান দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। তাঁর সাথে ছিলেন অন্যতম প্রভাবশালী সাংসদ…

ByByHafizur Rahaman Jun 13, 2026

রানওয়েতে নামার পর আগুন বায়ুসেনার পরিবহণ বিমানে

শনিবার, ১৩ জুন, এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হল দেশের বায়ুসেনার পরিবহণ বিমান। রানওয়েতে নামার পরই লাগলো আগুন। ঘটনাকে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিলিগুড়ি থানায়

তাঁর ডিজে মন্তব্যকে ঘিরে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় সিংহল নামে জেলার এক ব্যবসায়ী। এমনিতেই নানা অভিযোগের জর্জরিত অভিষেক…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top