• Home
  • জেলার খবর
  • “সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়াই ভালো ছিল” তৃণমূলের নতুন সংসদীয় ব্লককে অধীরের তোপ

“সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়াই ভালো ছিল” তৃণমূলের নতুন সংসদীয় ব্লককে অধীরের তোপ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়াই ভালো ছিল” লোকসভায় তৃণমূলের একাংশ সাংসদের নতুন সংসদীয় ব্লক গঠনের উদ্যোগকে তোপ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তথা প্রাক্তন সাংসদ, অধীর রঞ্জন চৌধুরীর। কী বললেন তিনি? তাঁর মতে, কোনও প্রয়োজন ছিল না এমন রাজনৈতিক চাতুরি বা কারসাজিতে জড়ানোর। এখানেই শেষ নয়, তাঁর অভিযোগ, এই পদক্ষেপের নেপথ্যে দলত্যাগ বিরোধী আইনের খাঁড়া এড়ানো।

অধীর রঞ্জন চৌধুরী বলেন, “কোনও প্রয়োজন ছিল না এমন রাজনৈতিক চাতুরি বা কারসাজিতে জড়ানোর। বিজেপির বিরুদ্ধে এতদিন লড়াই করার পর তাঁরা যদি মনে করে থাকেন যে এবার শ্রেয় ওই শিবিরে যাওয়াটাই, তাহলে ভালো ছিল সোজাসুজি সেই সিদ্ধান্ত নিওয়াই।” তাঁর সংযোজন, “বিজেপিতে এত ঘুরিয়ে নাক না দেখিয়ে যোগ দেওয়াটাই বেশি সমীচীন হত।”

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, “বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে এই আলাদা গোষ্ঠী গঠনের পথ নেওয়া হয়েছে কেবল নিজেদের দশম তফসিলের খাঁড়া থেকে বাঁচাতেই।” অধীর রঞ্জন চৌধুরীর সাফ কথা, “সত্যিই যদি বলে থাকেন দেশের অগ্রগতির কথা, তাহলে বিজেপির সঙ্গে সরাসরি মার্জার করাটাই বেশি উপযুক্ত পদক্ষেপ হত তাঁদের জন্য।”

অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি নতুন কিছু হওয়ার ইঙ্গিত দিচ্ছেন কিনা। শুধু তাই নয়, আরও একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। রাজ্য বা জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়ে, সেটাই এখন দেখার। কী হতে চলেছে আগামী দিনগুলিতে? তা বলবে সময়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top