• Home
  • জেলার খবর
  • নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ইমনের! মতাদর্শ বদল?

নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ইমনের! মতাদর্শ বদল?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর মাত্র কটা ঘন্টা। রাত পোহালেই নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ, যা ঘিরে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের। তার আগে শুক্রবার শুভেন্দু অধিকারীকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল তিনি শপথ নেবেন এবং এরপর শুরু হবে তাঁর রাজ্যের সর্বোচ্চ নেতা হিসেবে পথচলা। স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে খুশির হাওয়া বইছে শুভেন্দু অধিকারীর অনুগামী সহ গোটা গেরুয়া শিবিরে।

শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে গান নিয়ে তুঙ্গে জল্পনা। শপথের আগে মূল মঞ্চে হওয়ার কথা এক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানও। তাতে গান গাওয়ার কথা জাতীয় পুরষ্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর মতাদর্শ বদল নিয়ে। কারণ তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন শাসকদলের একাধিক অনুষ্ঠানে। যদিও সরাসরি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হননি। 

শুধু তাই নয়, ভোটের মুখে ইমন তৃণমূল কংগ্রেসের হয়ে গেয়েছিলেন ‘নির্বাচনের পাঁচালী’। ঘাসফুল শিবিরও তাঁকে বঙ্গভূষণ (২০২২), বঙ্গবিভূষণ (২০২৪) সম্মান দিয়েছে। এছাড়া নির্বাচনের আগে প্রকাশ্যে ইমন বলেছিলেন, “একজন সঙ্গীতশিল্পী হিসেবে এই বাংলায় দিদির সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যেই সম্মান পেয়েছি, তা শিরোধার্য। দিদি যেখানে আমি সেখানে।” তবে ভোটের পর থেকে কোনও শব্দ নেই গায়িকার। সমাজমাধ্যমে তাঁর কোনও রাজনীতি সংক্রান্ত পোস্টও দেখা যায়নি। এবার দেখার যে শনিবারে তিনি উপস্থিত থাকেন কিনা বিজেপির শপথগ্রহণ মঞ্চে। তবে বিষয়টি নিয়ে যে নানা প্রশ্ন উঠছে, তা বলাই বাহুল্য।

Releated Posts

“দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি” শুভেন্দুর অভিযোগের পাল্টা দিলেন ববি

ফিরহাদ হাকিমের বক্তব্য, “বিল্ডিং ডিপার্টমেন্ট প্ল্যান অনুমোদন করে। দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। আর আমার কাছে প্ল্যান আসার কথাও…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top