“পালিয়ে যাইনি আমি”: অভিষেক বন্দোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকদের লম্বা সময় ধরে বাড়ির সামনে অপেক্ষা করিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তদন্তে সহযোগিতার দাবি সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের পর, অন্যদিকে আধিকারিকদের হাতে নোটিস সরাসরি গ্রহণ না করার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। এদিন কালীঘাটে তাঁর বাড়ির সামনে সৃষ্টি হয় কার্যত নাটকীয় পরিস্থিতি।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান যে তিনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন না কোনওভাবেই। তিনি বলেন, “বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরেই গিয়েছিলাম ভবানীভবনে সিআইডির অফিসে। জিজ্ঞাসাবাদ করেছে সাড়ে পাঁচ ঘন্টা। সহযোগিতা করেছি। হাজিরা দিতে বলেছিলেন সশরীরে। ছটার আগে দিয়েছি। আবার যাব ১৪ তারিখ। পালিয়ে যাইনি আমি। তদন্তি সবসময় সহযোগিতা করেছি।”

কিন্তু এই বক্তব্যের মাঝেই জনসম্মুখে আসে আরেক বিতর্ক। এদিন বিকেলে ডিজে মন্তব্য মামলায় নোটিস দিতে সিআইডি পৌঁছায় অভিষেকের কালীঘাটের বাড়িতে। তবে তখন তিনি ব্যস্ত ছিলেন দলীয় বৈঠকে। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করলেও তদন্তকারীদের দেখা হয়নি তাঁর সাথে। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার সাংসদ বলেন, “আজ মিটিং ছিল দলনেত্রীর বাড়িতে। সাংসদ ছিলেন। মিটিং চলাকালীন কোনও আলাদা মামলায় সিআইডির একটা টিম নোটিস দিতে আসে। আমার আপ্তসহায়ক পার্থকে আমি বলি তা দিতে।”

সিআইডির উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করি যদি দিতে না পারেন ওর হাতে, তাহলে করতে হবে অপেক্ষা। এখন সোয়া ৭টার মধ্যে এসেছি। ফিরে এসে নেই দেখেছি। যখন ইচ্ছা চলে আসবেন, তা হয় না। যদি ফোন করে, যোগাযোগ করে আসেন, থাকব তাহলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top