দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি এক আলাদা রূপ নিয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস, সকল শিবিরের নেতাদের আক্রমণ ও পাল্টা আক্রমণকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
এই আবহে সোমবার বরাহনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এরপর জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন তিনি। তাঁর বক্তব্য, তিনি কত ভোটে জিতবেন, তা তিনি জানেন না, তবে লিখে দিতে পারেন যে তিনি জিতবেন। তিনি বলেন, “আমি জ্যোতিষী নই, তাই জানা নেই যে কত ভোটে জিতবো। কিন্তু এটুকু লিখে দিতে পারি যে জিতব।”
প্রচার করতে গিয়ে সজল ঘোষকে একাধিকবার করতে হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে। সেই ব্যাপারে তিনি বলেন, “কুত্তা ভোকে হাজার রাজা চলে বাজার।” এবার দেখার বিষয় যে ২০২৪ সালে উপনির্বাচনে পরাজিত হওয়ার পর এবার তিনি জিততে পারেন কিনা।



By










