দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২০১১ থেকে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমলে বিভিন্ন ক্ষেত্রে যা যা দুর্নীতি হয়েছে, তার তদন্ত করতে রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হল কমিশন। গত ১০ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে তৃণমূল আমলে নানা ক্ষেত্রে দুর্নীতির তদন্ত করা হবে। স্বরাষ্ট্র দফতর সূত্র মারফত জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগের তদন্ত করার পাশাপাশি খতিয়ে দেখা হবে বেআইনি গ্রেফতার, মিথ্যা মামলা, বেআইনি নির্মাণে সরকারের ভূমিকা। কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বসু, তদন্ত বিভাগের মাথায় প্রবীণ আইপিএস আধিকারিক, প্রশাসনিক বিভাগের মাথায় একজন আইএএস বা ডব্লিউবিসিএস অফিসার। এছাড়া প্রযুক্তি ক্ষেত্রে ডব্লিউবিআরএসের এক অফিসার সহায়তা করবেন কমিশনকে। দরকার পড়লে কমিশন সরকারের অনুমোদন নিয়ে নিয়োগ করতে পারবে অন্য সদস্যও।
তৃণমূল আমলে দুর্নীতির তদন্ত করতে সরকার গড়ল কমিশন



By










