• Home
  • দেশ
  • দিল্লি হাই কোর্টে আপিল গীতাঞ্জলির

দিল্লি হাই কোর্টে আপিল গীতাঞ্জলির

Image

দেবজিৎ মুখার্জি: সফদরজং হাসপাতালে সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়া প্রসঙ্গে রবিবার বিশেষ শুনানিতে বিচারপতি মিনি পুষ্কর্ণা মন্তব্য করেন, শারীরিক অবস্থার জন্যে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া স্বেচ্ছাচারিতা নয়। বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে সোমবার দিল্লি হাই কোর্টে আপিল করেন সোনমের পত্নী গীতাঞ্জলি জে অ্যাংমো। তাঁর দাবি, গ্রেফতার না করেই হাসপাতালে কার্যত আটকে রাখা হয়েছে সোনমকে এবং তাঁদের থেকে কেড়েও নেওয়া হয়েছে তাঁর চিকিৎসা ঘিরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। এখানেই শেষ নয়, এই দাবিও করা হয়েছে যে নির্দেশে বিবেচনা করা হয়নি রোগীর ‘ইনফর্মড কনসেন্ট’ বা চিকিৎসা গ্রহণ বা প্রত্যাখ্যানের অধিকারের বিষয়টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top