দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে। এই আবহে ঘটলো আরও বড় এক ঘটনা। কী সেটি? গ্রেফতার করা হলো বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর পাশাপাশি প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে তাঁকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার আধিকারিকরা গ্রেফতার করেন।
পুলিশ সূত্র মারফত খবর বিধানসভা নির্বাচন চলাকালীন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা ইভিএম নিয়ে একাধিক পোস্ট করেছিলেন। অভিযোগ, ভোট প্রক্রিয়া ঘিরে বিভ্রান্তি তৈরি করা হচ্ছিল তাতে ভুয়ো তথ্য ছড়িয়ে। তদন্তকারীরা এও দাবি করেছেন যে উত্তেজনা ছড়ানোরও চেষ্টা করা হয়েছিল। ঘটনায় লিখিত অভিযোগ পুলিশের কাছে দায়ের করেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার তরফ থেকে তদন্ত করা শুরু হয়। এরপর গর্গ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে জোর হইচই করেছে রাজ্য রাজনীতিতে। বুধবার তাঁকে তোলা হবে আদালতে।



By










