• Home
  • জেলার খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায়দের সাথে সংযুক্তিকরণের জল্পনা ওড়ালো কংগ্রেস

মমতা বন্দ্যোপাধ্যায়দের সাথে সংযুক্তিকরণের জল্পনা ওড়ালো কংগ্রেস

Image

দেবজিৎ মুখার্জি: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সাথে সংযুক্তিকরণের জল্পনা ওড়ানো হলো হাত শিবির, ওরফে কংগ্রেসের, তরফ থেকে। 

বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সকল প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করা কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। সেখানে আলোচনার বিষয় ছিল দেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি ও অন্যান্য সমস্যা। কিন্তু আলোচনা হয়নি তৃণমূল নিয়ে। বিষয়টি পরিষ্কার করেন কেসি বেনুগোপাল ও জয়রাম রমেশ।

জয়রাম রমেশের বক্তব্য, ‘‘একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হয়েছে। তা সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে ৪০ বছরের ব্যক্তিগত সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক কথা হয়েছে তাঁদের মধ্যে। যা আপনারা বলছেন, কোনও আলোচনা হয়নি সেই সব বিষয় নিয়ে।’’ এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top