• Home
  • দেশ
  • বাজেটের সমালোচনা কংগ্রেসের, কটাক্ষ রাহুল ও খাড়গের

বাজেটের সমালোচনা কংগ্রেসের, কটাক্ষ রাহুল ও খাড়গের

Image

দেবজিৎ মুখার্জি: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক বলে দাবি করলেও বিরোধীরা এর তীব্র সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, সকলেই এই বাজেটের নিন্দা করেছে। সেই তালিকায় রয়েছে কংগ্রেসের নামও। দলের সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী থেকে শুরু করে সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সকলেই অসমর্থন জানিয়েছেন।

এক্স হ্যান্ডেল থেকে রাগা লিখেছেন, “দেশের যুবসমাজ বেকার, ধারাবাহিকভাবে নিচের দিকে যাচ্ছে ম্যানুফেকচারিং। যাঁরা বিনিয়োগকারী, তাঁরা তুলে নিচ্ছেন টাকা। লাগাতার কমছে মানুষের কেনার ক্ষমতা। শোচনীয় আমাদের দেশের কৃষকদের অবস্থা। আগামীদিনে যে বিপদগুলি আসতে চলেছে, সেগুলি এড়িয়ে যাওয়া হচ্ছে। সরকার এমন একটা সময়ে যে বাজেট পেশ করেছে, তাতে এটা স্পষ্ট যে এই সমস্ত সমস্যা শোধরাতে চায় না মোদি সরকার। এই মুহূর্তে দেশের আসল সমস্যাগুলি কি, সেটা জানেনা এই সরকার।”

অন্যদিকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন “এই সরকার যে নতুন কিছু ভাববে, সেই শক্তি নেই তাদের। যে বাজেট পেশ করা হয়েছে, তা ব্যর্থ দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রে। কোন পরিকল্পনা নেই দূরদৃষ্টি সম্পন্ন। অভাব রয়েছে নীতিগত দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক ইচ্ছাশক্তির। নীতিগতভাবে যে সমস্ত ত্রুটি রয়েছে, তা ঢাকার জন্য কোনও উদ্যোগ দেখা যায়নি।”

প্রসঙ্গত, এদিন প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং একাধিক ঘোষণা করেন। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে বা কোন জিনিসপত্রের দাম বাড়ানো বা কমানো হচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু তিনি তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজের বক্তৃতা শেষ করার পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এর বিশাল প্রশংসা করেন। 

প্রধানমন্ত্রী দাবি করেন এই বাজেট কিভাবে একটি বড় ভূমিকা পালন করবে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে বা বিকাশিত ভারতকে শক্তিশালী করার ক্ষেত্রে। যদিও বিরোধীরা বাজেটকে অর্থহীন বলে দাবি করেছে। পাশাপাশি, বাজেট ঘোষণার পরেই সেনসেক্সের সূচক ১৬০০ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি নিফটিও পড়ে যায় ৪৮১ পয়েন্ট। কিছুক্ষণ পরে অবশ্য সেনসেক্স ৭০০ পয়েন্ট ফিরে পায়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top