• Home
  • জেলার খবর
  • অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিলিগুড়ি থানায়

অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিলিগুড়ি থানায়

Image

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: আইনি চাপ পিছু ছাড়ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী হয়েছে এবার?  ডায়মন্ড হারবার সাংসদের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হয়েছে শিলিগুড়ি থানায়। কী অভিযোগে? তাঁর ডিজে মন্তব্যকে ঘিরে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় সিংহল নামে জেলার এক ব্যবসায়ী। এমনিতেই নানা অভিযোগের জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপর এই অভিযোগ দায়ের হওয়াকে ঘিরে চাঞ্চল্য আরো বেড়েছে রাজ্য রাজনীতিতে। 

অভিযোগকারী সঞ্জয় সিংহল সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। তাঁর বক্তব্য, যেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে রেখেছেন, তার থেকে বিভাজন, উত্তেজনা এবং ভুল বার্তা ছড়াতে পারে। তাঁর মতে, সামাজিক সম্প্রীতির পক্ষে এই জাতীয় মন্তব্য একজন রাজনৈতিক নেতার থেকে একেবারেই শুভ নয়। সেই কারণে তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন বিষয়টি খতিয়ে দেখার। 

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের যুবরাজের এই মন্তব্যের বিরোধিতা করে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। পাশাপাশি, অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্য নিয়েও। তার ভিত্তিতে প্রাথমিক তদন্ত পুলিশ শুরু করলেও, এখন সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। নোটিস পৌঁছে দিতে শুক্রবার সিআইডির কয়েকজন আধিকারিক বিকেল নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন। চলতি মাসের ১৬ তারিখে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার দেখার বিষয় যে ঘটনার জল কতদূর গড়ায়। কী হয় শেষ পর্যন্ত বা আরো চাপ বাড়ে কিনা ডায়মন্ড হারবার সাংসদের, সেদিকেই এখন নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের।

Releated Posts

কাকভোরে অভিষেকের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি শালবনি থানার পুলিশের

শনিবার সাতসকালে তাঁর কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালানো হয় শালবনি থানার পুলিশের তরফ থেকে। এই অভিযান তাঁর আপ্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সাতসকালে মদনের বাড়িতে ইডি, পড়তে চলেছেন বিপাকে?

শনিবার সকালে তাঁর ভবানীপুর সহ একাধিক বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সই জালিয়াতি কাণ্ডে এবার কুনালকে তলব সিআইডির

সই জালিয়াতি মামলার তদন্তে এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির।…

ByByHafizur Rahaman Jun 12, 2026

“যাঁদের দরকার, তাঁরা পাবেন” দুর্গাপুজোর অনুদান নিয়ে কড়া অবস্থান শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “যাঁরা সেই টাকার উপর নির্ভর করে পুজোর ব্যবস্থা করেন, অনুদান তাঁদেরকেই দেওয়া হবে। যাঁদের দরকার…

ByByHafizur Rahaman Jun 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top