• Home
  • জেলার খবর
  • ফের অভিযোগ দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

ফের অভিযোগ দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের অভিযোগ দায়ের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে তাঁর এক মন্তব্যকে কেন্দ্র করে ঘৃণা ছড়ানো, উস্কানি দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে। একাধিক ধারায় পুলিশ মামলা দায়ের করেছে। 

ভোটের প্রচারের সময়ে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন এক বিশেষ সম্প্রদায়কে ঘিরে। তাতে আপত্তি জানিয়ে গত ২০ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের বাসিন্দা তুষারকান্তি দাস। তিনি দাবি করেন, সেই মন্তব্য বিভাজন তৈরি করার পাশাপাশি ক্ষতি করতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। অভিযোগকারীর বক্তব্য, সরাসরি কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ না করা হলেও সেই বক্তব্য বড়সড় অশান্তি সৃষ্টি করতে সক্ষম। অভিযোগের ভিত্তিতে পুলিশ তা খতিয়ে দেখে।

পরে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য প্রাথমিকভাবে উস্কানিমূলক এবং তা থেকে সম্ভাবনা রয়েছে ঘৃণা, আতঙ্ক ও সামাজিক ভেদাভেদ ছড়ানোর। সুতরাং তদন্তের অধীনে আনা হয়েছে জনশৃঙ্খলা ও শান্তি নষ্ট হওয়ার ভয়ের বিষয়টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top