দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার বিকেলে একদল আধিকারিক পৌঁছান বড়ঞা থানার আন্দি গ্রামের ‘সাতকড়ি’ ভবনে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
বর্তমানে জীবনকৃষ্ণ সাহা জেলবন্দি। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার। তদন্ত করে উঠে এসেছিল যে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে চাকরি পাইয়ে দেওয়ার নামে নানা প্রার্থীর জন্য তিনি সুপারিশ করেছিলেন। সিবিআই তল্লাশির সময়ে তিনি নিজের ফোন ফেলে দিয়েছিলেন পুকুরে প্রমাণ নষ্ট করার জন্য, যা কেন্দ্র করে বিশাল শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। পরে তিনি গ্রেফতার হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।
মনে করা হচ্ছে যে এবার সেই মামলার নানা দিক খতিয়ে দেখার পাশাপাশি নয়া তথ্য সংগ্রহের লক্ষ্যে এই সিআইডি অভিযান। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।



By










