• Home
  • জেলার খবর
  • বইমেলা ঘিরে দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বইমেলা ঘিরে দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার সল্টলেকে বিজেপি অফিসে জনতার দরবার শেষে বিজেপি নেতৃত্বের একাংশ দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তুলে ধরেন বইমেলা ও গ্রন্থাগার ঘিরে নানা অভিযোগ। বৈঠকে ছিলেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষও। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগকারীদের অভিযোগ, কীভাবে তৃণমূল শাসনকালে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে বইমেলা নিয়ে। তাঁদের অভিযোগ, তৃণমূলকে আর্থিক মুনাফা দেওয়া হয়েছে সরকারি টাকায় ঘনিষ্ঠদের বই কিনে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top