• Home
  • জেলার খবর
  • সিজেপি ও বামেদের পাল্টা দিতে সোমবার তিরঙ্গা যাত্রা বিজেপির

সিজেপি ও বামেদের পাল্টা দিতে সোমবার তিরঙ্গা যাত্রা বিজেপির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার কলকাতার বুকে বড়সড় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে পুলিশকে লক্ষ্য করে ছড়া হয় জুতো-জলের বোতল। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। এর প্রতিবাদ জানাতে পথে নামতে চলেছে শাসক শিবির। এর প্রতিবাদ জানাতে সোমবার একই রুটে ‘তিরঙ্গা যাত্রা’র পরিকল্পনা উত্তর কলকাতার বিজেপির। সূত্রের খবর, সোমবার বিকেল ৩টেয় শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। রাস্তায় নেমেছে সঙ্ঘও। এবিভিপি, এবিআরএসএম, বিএসএম, বিদ‍্যা ভারতী সহ একাধিক সংগঠন জেলায় জেলায় মিছিল ও পথসভার ডাক দিয়েছে। শুক্রবার থেকেই কর্মসূচি শুরু হয়েছে। জানা গিয়েছে, ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’এর নামে এক ব্যানারে এবিভিপি সহ নানা সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর পরিকল্পনা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top