• Home
  • জেলার খবর
  • মঞ্চ ভাঙচুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের, আদালতে কালীঘাট তৃণমূল

মঞ্চ ভাঙচুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের, আদালতে কালীঘাট তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাই শহীদ দিবস সভার মঞ্চে বিজেপি আসৃত দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। আবেদন জানানো হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। শুনানিতে আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় যে গোটা ঘটনাকে ঘিরে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ। 

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূলের আইনজীবী অর্ক নাগ জানান, বিস্তারিতভাবে ঘটনাটি জানিয়ে ইমেল করা হয় প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে। শুধু তাই নয়, তাঁর তরফ থেকে তুলে ধরা হয় কলকাতা হাই কোর্টের নির্দেশও। এরপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে পর্যবেক্ষণে বিচারপতি জানান, “কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই নির্দেশ ছিল আদালতের। পুলিশকে আইনশৃঙ্খলা সামাল দেওয়ার কথা বলা হয়েছিল। এরপর কীভাবে এমন ঘটনা ঘটল?” এরপরই পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, সেই তথ্যও তলব করেন তিনি। আদালত সূত্র মারফত খবর, আজই পুলিশকে এই রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি জয়েন্ট কমিশনার অফ পুলিশকে, এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত রিপোর্টে কি বলে পুলিশ। 

রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা কালীঘাট তৃণমূলের হাতে একটি ইস্যু তুলে দিয়েছে। তবে আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বড়সড় ঘোষনা করেন কিনা, তা নিয়ে আগ্রহ চরমে পৌঁছেছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে দেখার বিষয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সংগঠনকে চাঙ্গা করার জন্য কোন পথ অবলম্বন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top