দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর গণপিটুনিতে ধৃত সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহেক আলিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল বারুইপুর আদালতের তরফ থেকে। তাঁকে ফের আগামী ২১ তারিখ পেশ করা হবে আদালতে। এদিন আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘সব মিথ্যে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসা চলছে। এভাবে বন্ধ করা হচ্ছে প্রতিবাদের মুখ।” এবার দেখার ২১ তারিখ কী হয়।
লাহেক আলিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের



By










