• Home
  • খেলা
  • এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় অজিদের, পরবর্তী রাউন্ডে জিম্বাবয়ে

এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় অজিদের, পরবর্তী রাউন্ডে জিম্বাবয়ে

Image

দেবজিৎ মুখার্জি: এটা যে হতে পারে, তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। যেই দলকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল বা যেই দলকে মনে করা হচ্ছিল যে ট্রফি নিজেদের ঝুলিতে তুলতে পারে, তারাই ছিটকে গেল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। জিম্বাবয়ে ও আয়ারল্যান্ডের মধ্যে খেলা না হওয়ায় সুপার এইটে যেতে পারবেন না অজিরা। অর্থাৎ তাদের গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে শ্রীলংকা ও জিম্বাবয়ে।

চলতি ২০ ওভারের বিশ্বকাপের শুরুটা যেভাবে করেছিল অস্ট্রেলিয়া, তাতে মনে করা হচ্ছিল যে তারা এবার অন্যতম দাবেদার ট্রফির। আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে অভিযান শুরু করেছিল তারা। কিন্তু পরের ম্যাচগুলিতে লাগে বড় ধাক্কা। বরাবরি অস্ট্রেলিয়াকে জিম্বাবয়ের থেকে শক্তিশালী টিম হিসেবে ধরা হয়। কিন্তু তাদের কাছেই ধাক্কা খায় অজিরা। ২৩ রানে পরাজিত হয়ে চাপে পড়ে যান ট্র‍্যাভিস হেডরা। সেক্ষেত্রে পরের ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শ্রীলংকার কাছেও মাথানত করতে বাধ্য হয় তারা। ৮ উইকেটে ম্যাচ জিতে পরের রাউন্ডের টিকিট পাকা করে নেন দাসুন শানাকারা।

এবার বিষয়টি দাঁড়ায় যে নিজেদের অন্তিম ম্যাচ তো জেতা দরকারই, তার উপর জিম্বাবয়েকে পরাজিত হতে হবে আয়ারল্যান্ডের কাছে। কিন্তু সেই আশাতে জল ঢেলে দিল বৃষ্টি। ম্যাচ অ্যাবান্ডন হওয়ায় ভাগাভাগি হয়ে যায় পয়েন্ট। অর্থাৎ এই মুহূর্তে সিকান্দার রাজাদের সংগ্রহ তিন ম্যাচে ৫ পয়েন্ট। অর্থাৎ শেষ ম্যাচটা অস্ট্রেলিয়া জিতলেও পরবর্তী রাউন্ডে আর যাওয়া হচ্ছে না। এর জেরে ভারতেরও ‘সুপার এইট’এর বিপক্ষ চূড়ান্ত হয়ে গেল। ২২ তারিখ সূর্যকুমার যাদবরা খেলতে নামবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২৬ তারিখ জিম্বাবয়ের বিরুদ্ধে এবং মার্চ মাসের ১ তারিখে উইন্ডিজদের বিরুদ্ধে।

সুতরাং এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট জেতার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল অজিদের। শেষ ম্যাচে যে তারা জিতে দেশে ফেরার চেষ্টা করবে, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে অন্তিম ম্যাচে কেমন পারফর্ম করে অস্ট্রেলিয়া। কি হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top